২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ঝড়ে নিহত ১

শেরপুরের ৪টি উপজেলার উপর দিয়ে সোমবার বিকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একজন নিহত হয়েছে। এছাড়া ঝড়ে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে আহত হয় কমপক্ষে ২০জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

শেরপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ৪টি উপজেলার উপর দিয়ে সোমবার বিকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একজন নিহত হয়েছে। এছাড়া ঝড়ে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে আহত হয় কমপক্ষে ২০জন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক বাড়ি-ঘর। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান হতাহত ও ক্ষয়ক্ষতির এ খবরের সত্যতা স্বীকার করেছেন। জেলা প্রশাসক জানান, ঝড়ের সময় রাইস মিলের দেয়াল ধ্বসে শেরপুর সদর উপজেলার বাজিদখিলা এলাকায় এক রাজমিস্ত্রীর যোগালী নিহত হন। তার নাম তোফাজ্জেল হোসেন (৫৫)। বিকাল পৌনে ৫টা থেকে শুরু হয়ে ঝড়ের স্থায়িত্ব ছিল ১০ মিনিট। ঝড়ের কারণে বিকেল পৌনে ৫টা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্থ উপজেলাগুলো হচ্ছে- শেরপুর সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৪৩ ঘ.