২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হলে অস্থিরতার সৃষ্টি হবে'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দিয়ে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, এ ব্যবস্থা বাতিল হলে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দিয়ে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, এ ব্যবস্থা বাতিল হলে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে। সংবিধানের ত্রোয়োদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে শুনানিতে সোমবার অ্যামিকাস কিউরি হিসাবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অবশ্য এ মামলার আরেক অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি মনে করেন, ১৯৯৬ সালে এ ব্যবস্থার প্রয়োজন থাকলেও এখন আর নেই। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। তৎকালীন বিএনপি সরকারের অধীনে বিরোধী দলগুলো নির্বাচন না করতে চাওয়ায় অন্তর্বর্তীকালীন এ সরকার পদ্ধতি আসে। শুনানিতে রোকন উদ্দিন মাহমুদ বলেন, "আজ ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হলে আগামী নির্বাচনে গণ্ডগোল লেগে যাবে। রাস্তায় মারামারি হবে। মানুষ খুন হবে, লাশ পড়বে। রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ আকার ধারণ করবে।" প্রধান বিরোধী দল বিএনপি এরইমধ্যে বলেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হলে তারা তা মানবে না। এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে এই অ্যামিকাস কিউরি বলেন, "অন্য পক্ষ তখন কি করবে? দেশের অবস্থা কি হবে?" এ পর্যায়ে এসে আদালত প্রশ্ন রাখেন- তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু থাকার পরও ২০০৭ সালের ১১ জানুয়ারির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কেন? জবাবে ব্যারিস্টার রোকন বলেন, সংবিধানের নিয়ম হচ্ছে, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। তিনি অপারগ বা অসম্মত হলে তার আগে অবসর নেওয়া প্রধান বিচারপতি এ দায়িত্ব নেবেন। কিন্তু ওই সময়ে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অসম্মতি দেওয়ার পর নিয়ম ভঙ্গ করে তৎকালীন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ নেন। তিনি বলেন, "এ বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি মামলাও হয়েছিলো। কিন্তু একজন প্রধান বিচারপতি ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে ওই মামলাকে চলতে দেননি।" হাইকোর্ট ওই মামলার রায় দিতে পারলে 'ওয়ান-ইলেভেন' আসতো না বলেও মন্তব্য করেন তিনি। ২০০৬ সালের শেষ ভাগে চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হিসেবে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে আহ্বান জানানো হয়। কিন্তু তিনি সম্মত না হলে তখনকার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে নেন। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করলে ২০১১ এর ১১ জানুয়ারি সেনা হস্তক্ষেপে ফখরুদ্দীন আহমদের হাতে প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দেন তিনি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না- আদালতের এই প্রশ্নের জবাবে শুনানিতে রোকন উদ্দিন মাহমুদ বলেন, নির্বাচন কমিশনকে নিয়োগ দেয় রাজনৈতিক সরকার। ফলে তারা রাজনৈতিক সরকারের আমলে ভালোভাবে কাজ করতে পারে না। "বিচারপতি আব্দুর রউফ তত্ত্বাবধায়ক সরকারের আমলে (প্রধান নির্বাচন কমিশনার হিসেবে) ভালোভাবে কাজ করতে পারলেও রাজনৈতিক সরকারের আমলে পারেননি।" তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে সাবেক প্রধান বিচারপতির দায়িত্বগ্রহণের বিষয়টি ঠিক আছে কি-না এমন প্রশ্নের জবাবে এই অ্যামিকাস কিউরি বলেন, "দেশের মানুষকে জিজ্ঞেস করে দেখুন- এ পদের জন্য জনমত সাবেক প্রধান বিচারপতির পক্ষেই থাকবে।" এ মামলার আরেক অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি শুনানিতে বর্তমান তত্তাবধায়ক ব্যবস্থা পরিবর্তনের পক্ষে মত দেন। "১৯৯৬ সালে বাংলাদেশের গণতন্ত্র শৈশবে ছিলো। তখন এই ব্যবস্থার প্রয়োজন হয়েছিলো। কিন্তু সেই শৈশব এখন আর নেই। তাই এ ব্যবস্থারও প্রয়োজন নেই।" আজমালুল হোসেনের মতে, বর্তমান ব্যবস্থা প্রয়োজনীয় কি-না তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সাংবিধানিক হচ্ছে কি-না। "তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা দায়িত্ব পালন করেন, তারা নির্বাচিত নন। এটা সংবিধানের মৌল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।" তার মতে, সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার নিয়ম থাকায় ওই পদের জন্য বিচারকদের মধ্যে এক ধরনের আকাক্সক্ষা তৈরি হতে পারে, যা তাদের নিরপেক্ষতার চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে। হাইকোর্টের রায়ে প্রধান বিচারপতিকে প্রাজ্ঞ, স্বাধীন, ব্যক্তিত্বসম্পন্ন, নিরপেক্ষ বলা হয়েছে উল্লেখ করে আজমালুল হোসেন বলেন, "আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করছি না। তবে আমি ব্যতিক্রমের কথা বলছি। যারা এর ব্যতিক্রম, তাদের কারণে গোটা বিচার বিভাগের সুনাম ক্ষুণ