২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এপিটিএ প্রস্তাব মন্ত্রিসভায় অনুসমর্থন

ভারত, শ্রীলঙ্কা, চীন, দক্ষিণ কোরিয়া ও লাওসের বাজারে ২২২টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত, শ্রীলঙ্কা, চীন, দক্ষিণ কোরিয়া ও লাওসের বাজারে ২২২টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি হলো। 'ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দি প্রমোশন অ্যান্ড লিবারালাইজেশন অব ট্রেড ইন সার্ভিসেস অ্যামং এপিটিএ পারটিসিপেটিং স্টেট' সইয়ের প্রস্তাব সোমবার অনুসমর্থন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ২০০৫ সালে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, চীন, দক্ষিণ কোরিয়া ও লাওসকে নিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য চুক্তি বা এপিটিএ গঠিত হয়। এপিটিএ অনুযায়ী সদস্যদেশগুলো নিজেদের ৫২৭টি পণ্যে শতভাগ শুল্কসুবিধা পাবে। বাংলাদেশ এর মধ্যে ২২২টি পণ্যে শতভাগ শুল্কসুবিধা পাচ্ছে। এছাড়া ৪২৭টি পণ্যের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। সদস্যদেশগুলোর মধ্যে গতবছর এ সংক্রান্ত একটি খসড়া চুক্তি হয়েছে বলে আবুল কালাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫২০ ঘ.