২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় আ'লীগ প্রার্থী মেয়র নির্বাচিত

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা মেয়র নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বার মেয়র হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ফরিদপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা মেয়র নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বার মেয়র হলেন। শনিবার সারাদিন এখানে ভোট গ্রহণ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত আবু ফয়েজ মো. রেজা পেয়েছেন ৬ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবুজাফর মুন্সী পেয়েছেন ৪ হাজার ৯৮২ ভোট। ভোটার ছিলেন ২০ হাজার ১৬৩ জন। ভোট পড়েছে প্রায় ৮৪ শতাংশ, বলেন ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.