২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহু জালিয়াতির বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ

জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, এ ভবন নিয়ে বহু জালিয়াতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 06:09 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, এ ভবন নিয়ে বহু জালিয়াতি হয়েছে। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ভবনটি ভাঙার নির্দেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ওই ভবন ফাঁকা করতে বলেছে আদালত। এরপর নিজস্ব অর্থায়নে দ্রুত ভবনটি ভাঙার কাজ করতে হবে। বিজিএমইএ'র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, "আমি শুনেছি আদালত বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার পর আমরা এর বিরুদ্ধে আপিল করবো।" নিজস্ব মালিকানা না থাকা, ইমারত তৈরি বিধিমালা ও জলাধার রক্ষা আইন লঙ্ঘন করায় ভবনটি ভাঙতে আদালত নির্দেশ দিয়েছে বলে জানান আলতাফ। আদালত বলেছে, ভবনটি নির্মাণ করে ফৌজদারি অপরাধ করা হয়েছে। কীভাবে ভবনটি তৈরি হলো, কারা এর পেছনে রয়েছে, তা খুঁজে বের করতে ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ মহাপরিদর্শককে নিদের্শ দেওয়া হয়েছে। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুযায়ী করা হয়নি বলে রাজউক বলে আসছিলো। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনও ভবনটি ভাঙার দাবি জানিয়ে আসছিলো। বিজিএমইএ ভবনের বৈধতা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর গত বছরের ৩ অক্টোবর হাইকোর্ট স্বতপ্রণোদিত হয়ে বিজিএমইএ ভবন না ভাঙার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে। সে আদেশের ধারাবাহিকতায় রোববার ভাঙার আদেশ হলো। ১৯৯৮ সালে বিজিএমইএ তাদের প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ী খালপাড়ের এ জায়গাটি নির্ধারণ করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে ৫ কোটি ১৭ লাখ টাকায় জমিটি কেনে। ওই বছরের ২৮ নভেম্বর ভবনটি তৈরির কাজ শুরু হয়। অভিযোগ রয়েছে, এ ভবন নির্মাণের ক্ষেত্রে নগর উন্নয়ন আইন-১৯৫৩ মানা হয়নি। ভবন নির্মাণ আইন-১৯৫২ অনুযায়ীও ভবনটি অবৈধ, কারণ রাজউক ভবনটির নকশা অনুমোদন করেনি। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন বলে আসছে, উন্মুক্ত স্থান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ ভঙ্গ করে প্রাকৃতিক জলাধারের শ্রেণী বা প্রকৃতি পরিবর্তনের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিজিএমইএ ভবন নির্মাণের জন্য বেগুনবাড়ী খালের একাংশ ভরাট করে ফেলা হয়েছে এবং এতে এর গতিপথ পরিবর্তিত হয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। হাইকোর্টের নির্দেশনা আদালত বলেছে, যেহেতু এ জমির মালিকানা স্বত্ব বিজিএমইএ কর্তৃপক্ষের নেই, তাই অবশ্যই তাদের ওই জমি থেকে উচ্ছেদ করতে হবে। যে জমির ওপর ভবনটি তৈরি করা হয়েছে তা বেগুনবাড়ি খালের পানি প্রবাহকে বাধাগ্রস্থ করছে এবং হাতির ঝিল প্রকল্পে বিঘ