ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চানখারপুল এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহত মো. আলম (৪৮) পুরান ঢাকার মৌলভীবাজারের সাবের স্টোরের মালিক। তিনি মৌলভীবাজারে তেলের ব্যবসা করেন বলে জানান।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে চানখার পুল যক্ষা হাসপাতালের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহত ব্যবসায়ী ২২ লাখ ছিনতাই হয়েছে দাবি করলেও পুলিশ টাকার অংক বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি।
আলম ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৮টার দিকে রিকশাযোগে নবাব কাটার য় বাসায় ফিরছিলেন। ওই স্থানে যাওয়া মাত্র অটোরিকশায় করে ৪/৫জন ছিনতাইকারী দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় সন্ত্রাসীরা তার চোখে মরিচের গুড়ো দিয়ে যায়।
"ব্যাংক বন্ধ থাকায় এত টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম।"
ঢামেক ফাঁিড়র উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতকে অপারেশন কক্ষে নেওয়া হয়েছে। কত টাকা ছিনতাইকারীরা নিয়েছে তা এখন বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/০০১৯ ঘ.
bdnews24