ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু খনন করে দেশের নদ-নদীগুলোর নাব্য সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ, খননের তিন মাসের মধ্যেই এগুলো ভরাট হয়ে যায়।
নদী সংরক্ষণ এবং নাব্য রক্ষায় সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। অভিন্ন নদীগুলোর উজান থেকে পলি আসা রোধ করতে হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় বিশেষজ্ঞরা এ মত দেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শনিবার 'নদীর নাব্য অবনতি এবং পরিবেশ বিপর্যয়ের কারণসমূহ: সমস্যা সমাধানের উপায়' শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার দু'টি অধিবেশনে পর্যায়ক্রমে নৌ-সচিব আব্দুল মান্নান হাওলাদার ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সভাপতিত্ব করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, "দেশে নদীগুলোর বর্তমান চিত্র আতঙ্কিত হওয়ার মতো। দীর্ঘ অযত
bdnews24