কুষ্টিয়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম জিয়াউর রহমান ওরফে জিয়া (৩০)। শনিবার ভোররাতে তিনি খুন হন বলে পুলিশ জানিয়েছে।
পেশায় রংমিস্ত্রি জিয়া সদর উপজেলার বাড়াদী পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
কুষ্টিয়া সদর থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে জিয়াকে বাড়ি থেকে ডেকে নেয় অজ্ঞাত সন্ত্রাসীরা। বারখাদা এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24