২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতের কব্জি কেটে নিলো প্রতিপক্ষ

পূর্ব বিরোধের জেরে মাগুরার শালিখা উপজেলায় এক ব্যক্তির ডান হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 06:47 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

মাগুরা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে মাগুরার শালিখা উপজেলায় এক ব্যক্তির ডান হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কোটবাগ গ্রামের ধাপুয়াপাড়া মাঠে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সবুর মণ্ডলকে (৬০) ঢাকায় পাঠানো হয়েছে। সবুর মণ্ডলের ভাই মহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার সবেদ বিশ্বাস সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে পূর্বে দুপক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, এক সংঘর্ষে প্রতিপক্ষের একজন নিহত হলে হত্যা মামলায় সবুর, মহম্মদ আলীসহ তার পক্ষের অনেকে দীর্ঘদিন ধরে হাজতবাস করে। এ সুযোগে সবেদ বিশ্বাসের সমর্থকরা জোরপূর্বক তাদের মাঠের জমিজমা দখল করে চাষবাস করে আসছিলো। সম্প্রতি ওই মামলা থেকে জামিন পেয়ে গ্রামে ফিরে ওই জমিতে দখল নিয়ে আবার চাষবাস শুরু করে সবুর মণ্ডল। শুক্রবার বেলা ১২টার দিকে সবুর মণ্ডল পাট চাষের জন্য ওই জমিতে চাষ দিতে গেলে প্রতিপক্ষ আক্কাস মোল্লা ও তার ছেলে জিন্না মোল্লা দলবল নিয়ে তার উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের কোপে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এ ব্যাপারে শালিখা থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/০০৪৭ ঘ.