২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সদস্য পদপ্রার্থীর কারাদণ্ড

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

বরিশাল, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আবুল বাশার মিয়া এই সাজা দেন। দণ্ডিত মোহাম্মদ হায়দার আলী মোল্লা ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। বৃহস্পতিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। মাত্র ৭ ভোটে হেরে যাওয়ার পর তার কর্মী-সমর্থকরা ব্যালট পেপারসহ বাক্স ছিনতাইর চেষ্টা করে। ওই ঘটনায় পুলিশ তাকেসহ ১৮ জনকে আটক করে। পরে তাৎক্ষণিক আদালত বসিয়ে হায়তার আলীকে দণ্ড দিয়ে অপর ১৭ জনকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। বাকেরগঞ্জ থানার ওসি জুলফিকার মোহাম্মদ গাজ্জালী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৪ ঘ.