মেহেরপুর, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রাম থেকে শুক্রবার সকালে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-৬ ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ জাহিদুল ইসলাম জানান, ভাটপাড়া গ্রামের কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি ব্যাবকে জানান- অজ্ঞাত কিছু সন্ত্রাসী বেশ কয়েকদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে বাড়ির পাশে পুঁতে রাখা বোমার আঘাতে তার মৃত্যু হবে বলে হুমকি দেয় তারা।
সাইফুলের দেওয়া এ তথ্য পেয়ে কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়।
প্রতিটি বোমার ওজন প্রায় পাঁচশ' গ্রাম বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24