২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণ বিধি লংঘন: কলাপাড়ায় ৩ জনের কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তিন জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

পটুয়াখালী, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তিন জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদলতের বিচারক আবু জাফর রাশেদ এ রায় দেন বলে পুলিশ জানায়। শুক্রবার সকাল থেকে কলাপাড়ার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু জাফর রাশেদ জানান, সকাল ১১টার দিকে মধ্যধুলাসার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রার্থীর নির্বাচনী এজেন্ট হুমায়ুন কবিরকে (৪০) ১০ হাজার ২২০ টাকাসহ আটক করা হয়। আদালত তাকে চ্যালেঞ্জ করলে আরেক পোলিং এজেন্ট সাইদুল ইসলাম আদালতের কাজে বাধা দেন। পরে ভ্রাম্যমাণ আদালত হুমায়ুন কবিরকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুলকে ৫ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেশ চন্দ্র কর্মকার জানান, বৃহস্পতিবার রাতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কারাদণ্ড দেয় আদলত। তিনি জানান, চেয়ারম্যান পদপ্রার্থী কেরামত আলীর ভাগ্নে হারুন অর রশিদকে (৪০) এই দণ্ডাদেশ দেওয়া হয়। অপরদিকে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন ঝোপ থেকে চারটি রামদা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫১৬ ঘ.