২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় ১১ জন আহত

রাজধানীতে প্রেস ক্লাবের সামনে সড়ক দূর্ঘটনায় ১১ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 05:20 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে প্রেস ক্লাবের সামনে সড়ক দূর্ঘটনায় ১১ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতরা সবাই তবলিগ জামাতের মুসল্লি। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। তারা হলেন হাফেজ নুরুল ইসলাম (৭০), মনির হোসেন (২৫) ও হামীম আহমেদ (২৪)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরঘাট থেকে মুসল্লিরা একটি বাসে করে কাকরাইল মসজিদে যাচ্ছিলেন। প্রেস ক্লাবের সামনে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ১১ জন আহত হন। তাদের প্রত্যেকের বাড়ি ভোলা জেলায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১১০৭ ঘ.