দিনাজপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভূষিরবন্দরের বৈকন্ঠপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই আব্দুর রশিদ (৩০) নীলফামারী জেলার সৈয়দপুর সার্কেলে কর্মরত। তার বাড়ি ঠাকুরগাঁও সদরের মৌবাসী গ্রামে। বাবার নাম আব্দুর রহমান।
চিরিরবন্দর থানার ওসি রেজাউল করিম জানান, রশিদ ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে মটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় বৈকন্ঠপুর এলাকায় অজ্ঞাত বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় দিনাজপুর-সৈয়দপুর সড়কে প্রায় দু'ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ওসি জানান, ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৭ ঘ.
bdnews24