২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হট্টগোলে পূবালী ব্যাংকের এজিএম বাতিল

শেয়ার হোল্ডারদের সংঘর্ষ ও ভাংচুরের পর পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার হোল্ডারদের সংঘর্ষ ও ভাংচুরের পর পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বাতিল হয়েছে। বৃহস্পতিবার বেইলি রোডের অফিসার্স ক্লাবে ২৮তম এজিএম হওয়ার কথা ছিলো। কিন্তু কিছু সংখ্যক শেয়ার হোল্ডারদের ভাংচুরের কারণে তা বাতিল করার সিদ্ধান্ত নেয় পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া ঘোষণার বলা হয়, কিছু সংখ্যক শেয়ার হোল্ডারের ভাংচুরের কারণে সাধারণ সভাটি করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এজিএমের নতুন তারিখ পরে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৭২৩ ঘ.