২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের ৫ পদে রদবদল

প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। এতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক জ্যোর্তিময় সমদ্দারকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওই পদে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ সাইদুর রহমানকে পদায়ন করা হয়েছে। যুগ্ম-সচিব ওএসডি জহির উদ্দিন আহমেদকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে 'প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট' গঠনে বাংলাদেশ ইকোনোমিক গ্রোথ প্রোগ্রাম (বিইজিপি)' প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ইমপ্যাক্ট প্রকল্পে প্রকল্প পরিচালক শুষেণ চন্দ্র দাসকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৭০৫ ঘ.