২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর বাবার মৃত্যুবার্ষিকীতে মিলাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ৩৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ৩৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব ধানমন্ডির ৩২ নম্বরে এ মিলাদ মাহফিল হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের নিকটাত্মীয় এবং স্বজনরা উপস্থিত ছিলেন। শেখ লুৎফর রহমান ১৯৭৫ সালের ৩০ মার্চ মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/পিসি/এমআই/২০৩০ ঘ.