২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

গাজীপুরের নগপাড়া এলাকায় বুধবার লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হন ১০ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

গাজীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের নগপাড়া এলাকায় বুধবার লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হন ১০ জন। নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দীর আবুল কালাম (৩২), বরিশালের মেহেন্দীগঞ্জের পূর্ব জাঙ্গালিয়া গ্রামের হারুনুর রশিদ (৫০), গাজীপুরের সালনা এলাকার ইউটা গার্মেন্টেসের শ্রমিক গাইবান্ধা জেলার ফারুক (২৪) এবং অজ্ঞাত এক পুরুষ (৪০)। আহতরা হলেন- রাসেল (২০), সহিদ (২০), দুলাল (২৮), মাইনুদ্দিন (২৪), সাইফুল (৩০), মাহমুদুল (২৪), সফিকুল (২৩), নসির উদ্দিন (৩১), সাজ্জাত (২০)ও অজ্ঞাত এক পুরুষ (৪০)। এদের মধ্যে রাসেল, সহিদ ও দুলালকে ঢাকা মেডিক্যাল কলেজ এবং বাকিদের গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ইকবাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঢাকা-মযমনসিংহ মহাসড়কের নগপাড়ায় একটি যাত্রীবাহী লেগুনা ও বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। তিনজন মারা যান গাজীপুর সদর হাসপাতালে। একজনের মৃত্যু হয় ঢাকায় নেওয়ার পথে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৬ ঘ.