২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নির্বাচনের পর হামলা

বরিশালের বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বরিশাল, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৯টায় উপজেলার বিশারকান্দী ইউনিয়নের মরিচবুনিয়া এলাকায় এ হামলায় ২০ জন আহত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। নির্বাচনে পরাজিত এক সদস্য প্রার্থী বিজয়ী প্রার্থীর সমর্থক হিন্দু পরিবারের ওপর এ হামলা চালায় অভিযোগ এসেছে। আহতদের বানারীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্ভি করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের মরিচবুনিয়া এলাকায় অধিকাংশ হিন্দু ভোটার। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এখান থেকে ইউপি সদস্য প্রার্থী সমীর জয়ী হয়। হামলায় আহত রমনি হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে ক্ষিপ্ত হয়ে পরাজিত প্রার্থী কুদ্দুস তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র