২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিনজনের মৃত্যুদণ্ড

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মুদি দোকানি সোনা মিয়া হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

সিলেট, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মুদি দোকানি সোনা মিয়া হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার কালীজুড়ি গ্রামের আবদুল মান্নান (৩৭), বাগিরঘাটের হারুন মিয়া (৪০) ও ঢাকা দক্ষিণ ইসলামপুরের মাসুক মিয়া ওরফে কচি (৩৫)। কচি পলাতক রয়েছেন। রায় ঘোষণার সাত দিনের মধ্যে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে আদালত আদেশে উল্লেখ করেন। মামলার নথি থেকে জানা যায়, গোলাপগঞ্জের কালীজুড়ি গ্রামের মুদি দোকানি সোনা মিয়া (৪৫) ২০০৩ সালের ২৯ জুন ব্যবসায়িক কাজে সিলেট যাওয়ার পথে হিলালপুরের কাছে অজ্ঞাত দৃ