২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন কেড়ে নিলো এক পরিবারের ৩ জনের প্রাণ

চাঁদপুরের কচুয়া উপজেলার একটি গ্রামে অগ্নিকাণ্ডে এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চাঁদপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলার একটি গ্রামে অগ্নিকাণ্ডে এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের কবাউল বাড়ির একটি আধাপাকা বসতঘরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৃহকর্তা দুলাল মিয়া (৫৫), তার স্ত্রী তাসলিমা বেগম (৪৫) ও তাদের প্রতিবন্ধী মেয়ে পারুল বেগম (১৫)। কাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনউদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মানিক বলেন, রাত ৩টায় আগুন লাগার সময় দুলালের অন্য দুই ছেলেমেয়ে অন্য ঘরে ঘুমিয়ে থাকায় তারা বেঁচে যায়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অনুপম বড়