২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি রাত ১১টা ৫৫মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মেডিকেল চেকআপ করা হবে। জিল্লুর রহমান আগামী ৪ এপ্রিল দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এলএন/এইচএ/১৮১৯ ঘ.