২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে কনস্টেবল নিহত

সিলেটে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

সিলেট, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত মো. নূর নবী (২৪) সিলেট পুলিশ লাইনে রেঞ্জ রিজার্ভ ফোর্সেসে (আরআরএফ) কর্মরত ছিলেন। তিনি জয়পুরহাটের আক্কেলপুর থানার নাইনগর গ্রামের নূরুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল লাইনের সিলেট-মোগলাবাজার অংশে নবীর লাশ পাওয়া যায় বলে রেলওয়ে পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেসের নিচে পড়ে নবীর মৃত্যু হয়। নবী আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তবে এর কারণ কী, তা জানাতে পারেননি নজরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.