বরিশাল, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ২৯ মার্চের পরিবর্তে ৩ এপ্রিল হবে।
মনোনয়নপত্র বাতিল হওয়া এক প্রার্থীর পক্ষে হাইকোর্টের রায়ের কারণে ভোটগ্রহণের দিন পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম।
নির্বাচন কমিশন থেকে রোববার রাতে পাঠানো এ সংক্রান্ত একটি আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সুভাষ চন্দ্র হাওলাদারের মনোনয়নপত্র বৈধ হওয়ায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪০ ঘ.
bdnews24