ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় হত্যার পর আলামত নষ্ট করতে এক গৃহবধূর লাশ হাত-পা বেঁধে পোড়ানোর অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ৮টার দিকে বাসার নীচতলার একটি বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় শারমিন নাহিদ ফরিদার (৩৭) লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফরিদার শাশুড়ি এবং বাসার কাজের মেয়েকে আটক করা হয়েছে। তবে ফরিদার স্বামী শাহীনুর রহমান শাহীন পলাতক রয়েছে।
সদর থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিকল্পিতভাবে হত্যার পর আলামত নষ্টের জন্য লাশ আগুনে পোড়ানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
শ্রাবণী নামে সপ্তম শ্রেণীতে পড়
bdnews24