২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ১৩০০ মুরগি নিধন

বার্ড ফ্লু সংক্রমণ সনাক্ত হওয়ায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি খামারের ১৩৬৬টি মুরগি এবং ৫১২টি ডিম মাটি চাপা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

দিনাজপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ সনাক্ত হওয়ায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি খামারের ১৩৬৬টি মুরগি এবং ৫১২টি ডিম মাটি চাপা দেওয়া হয়েছে। রোববার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মোশারফ হোসেন সংগ্রামের খামারের এসব মুরগি নিধন করা হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় এসব মুরগি নিধন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। দিনাজপুরের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউর রহমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার খামারের কয়েকটি মুরগি মারা গেলে তা জয়পুরহাট ভেটেরিনারি পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লু'র সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ায় রোববার রাতে মুরগি ও ডিম মাটি চাপা দেওয়া হয়। চলতি বছরে দিনাজপুরে এটিই প্রথম বার্ড ফ্লু আক্রান্তের ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৫ ঘ.