২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সশিপমেন্টপ্রথম চালান আটকে গেলো নাব্যতা সঙ্কটে

বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্টের আওতায় ত্রিপুরায় 'পালটানা বিদ্যুৎ কেন্দ্র' নির্মাণের মালামাল পরিবহনকারী ওভার ডাইমেনশনাল কার্গো বা ওডিসি ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী সেতুর কাছে আটকে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্টের আওতায় ত্রিপুরায় 'পালটানা বিদ্যুৎ কেন্দ্র' নির্মাণের মালামাল পরিবহনকারী ওভার ডাইমেনশনাল কার্গো বা ওডিসি ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী সেতুর কাছে আটকে গেছে। মালামাল পরিবহনের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এবিসি কোম্পানির কর্মী আলী হায়দার সাংবাদিকদের বলেন, কুরুলিয়া খালের পানি কমে যাওয়ায় পন্টুন সংযোগ সড়কের চেয়ে নিচে নেমে গেছে। তাই ওডিসি চলাচল করতে পারছে না। সেতুর ধারণ ক্ষমতা কম হওয়ায় পন্টুন বসিয়ে তার সঙ্গে সংযোগ সড়ক তৈরি করে ওডিসি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। জোয়ারে পানি বাড়লে সোমবার রাত ১২টার পর ওডিসি গন্তব্যস্থল আখাউড়া স্থলবন্দরের উদ্দেশে রওনা হবে বলে জানান হায়দার। ৩২৬ টন মালামাল নিয়ে রোববার মধ্যরাতে চারটি ওডিসি আশুগঞ্জ নদী বন্দর থেকে ত্রিপুরার উদ্দেশে রওনা হয়। এগুলো এখন কুড়