ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ২৪ উপজেলার ১৯০ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। মঙ্গলবার এসব এলাকায় ভোট হবে।
সোমবার মধ্যরাতে এসব এলাকায় প্রচার শেষ হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোর প্রার্থীদের প্রচারণাও ভোটের ৩২ ঘণ্টা আগে শেষ হবে।
দেশের উপকূলীয় ৫৬৮ ইউনিয়ন পরিষদে ২৯ মার্চ থেকে ভোট শুরু হয়ে চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
প্রথা অনুযায়ী, ভোট দিতে ও ভোট গ্রহণের সুবিধার জন্য নির্বাচনী এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নির্বিঘে
bdnews24