২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কর্মকর্তাসহ ৩ পুলিশের বিরুদ্ধে মামলা

নির্যাতন, ঘুষ গ্রহণ ও লুটপাটের অভিযোগে রংপুরের বদরগঞ্জ থানা পুলিশের দুই কর্মকর্তা ও এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

রংপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতন, ঘুষ গ্রহণ ও লুটপাটের অভিযোগে রংপুরের বদরগঞ্জ থানা পুলিশের দুই কর্মকর্তা ও এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রংপুরের বিচার বিভাগীয় হাকিম তোফায়েল আহাম্মেদের আদালতে মামলাটি দায়ের করেন বদরগঞ্জ পৌর এলকার মুন্সীপাড়ার শংকর কুমার সরকার। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক আগামী ৮ মে'র মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপারিনটেনডেন্টকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, এসআই রাজেন্দ্র কুমার ও কনস্টেবল জাহান। মামলার নথি থেকে জানা যায়, স্থানীয় কিছু লোকের প্ররোচনায় গত ১১ ফেব্র"য়ারি বিকালে বদরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার হরেকান্ত সরকারের ছেলে শংকরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় তাকে মারধর করে এবং টাকা নিয়েছে বলে স্বীকারোক্তি দিতে বলেন উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম। শংকর রাজি না হলে ওইদিন সন্ধ্যা, রাত ও পরদিন সকালে মারধর করে তার বড় ভাইয়ের স্ত্রী রত