২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুরোপুরি সন্তুষ্ট নয় ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 'পুরোপুরি' সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন (ইসি)। তবে পরিস্থিতির আরো উন্নতি হবে বলে কমিশন আশা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 'পুরোপুরি' সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন (ইসি)। তবে পরিস্থিতির আরো উন্নতি হবে বলে কমিশন আশা করছে। রোববার ইসি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ কথা স্বীকার করেছেন। ২৯ মার্চ থেকে ছয় দিন ধরে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ৭২ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে বিভিন্ন অভিযোগ ও ঘটনায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রস্তুতি শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন শুরু হয়েছে। অনেক এলাকায় তারা পৌঁছে গেছে। বরিশালের কয়েকটি এলাকায় নিরাপত্তাবাহিনী ও নির্বাহী হাকিমের সংখ্যা বাড়ানো হয়েছে। এসব এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি সন্তুষ্ট কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "পুরোপুরি নয়। তবে নির্বাচন না হওয়ার মতো তেমন কিছু ঘটে নি। ভোটের আগের দিন ও ভোটের দিনে পরিস্থিতির আরো উন্নতি হবে।" তিনি জানান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে ও ফিরতে নির্বিঘ