২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ১৮৭০ রাউন্ড গুলি উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৮৭০ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

কিশোরগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৮৭০ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি পাওয়া গেছে। রোববার বিকালে পিটুয়া গ্রামে পুকুর খননকালে শ্রমিকরা গুলিগুলো উদ্ধার করে বলে পুলিশ জানায়। করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের পূর্ব পাড়া এলাকার আব্দুল হকের পুকুর খননকালে মাটির পাঁচ ফুট নিচে দুইটি বাক্সের মধ্যে এসব গুলি পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট মীর রেজাউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, গুলিগুলো স্বাধীনতা যুদ্ধের সময়কালের বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৩ ঘ.