২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পুড়ে ছাই ৬০ ঘর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গড়াগ্রাম হাজিপাড়ায় পুড়ে গেছে ২৬ পরিবারের ৬০ ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

নীলফামারী, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গড়াগ্রাম হাজিপাড়ায় পুড়ে গেছে ২৬ পরিবারের ৬০ ঘর। রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। নীলফামারী অগ্নি-নির্বাপক বাহিনীর স্টেশন কর্মকর্তা সাংবাদিকদের জানান, হাজিপাড়ার ওয়াহেদুল ইসলামের গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। নীলফামারী অগ্নি-নির্বাপক বাহিনীর একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১টি গরু ও ৪টি ছাগল পুড়ে মারা গেছে। এ ছাড়া প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান অগ্নি-নির্বাপক বাহিনীর কর্মকর্তা। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া উদ্দিন জানান, আগুনে ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেশি হবে। তিনি জানান, উপজেলা পরিষদের তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ১৬ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১৩ ঘ.