ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না তা জানাতে সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ এ আদেশ দেয়।
হযরত মুহাম্মদ (সা) এর সঙ্গে জামায়াতে ইসলামী প্রধান নিজামীকে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ২১ মার্চ দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা জেলার আমির রফিকুল ইসলাম ও মহানগর ঢাকা দক্ষিণের শিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়ার বিরুদ্ধে মামলাটি করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
এদের মধ্যে রফিকুল ও ইয়াহিয়া জামিনে রয়েছেন।
রোববার সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. উল্লাহ কিসলু এবং জামায়াত নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
এ মামলায় নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গত বছরের ২৯ মার্চ গ্রেপ্তার করা হয়। পরদিন তারা নিু আদালত থেকে জামিন নেন। এরপর গত ১৪ ফেব্র"য়ারি মামলা বাতিলে আবেদন করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/আরএ/এএল/১৪৫০ ঘ.
bdnews24