২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ব্যবস্থা গণতান্ত্রিক করা হবে: বেনজির

ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেছেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে পুলিশ ব্যবস্থাকে গণতান্ত্রিক করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেছেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে পুলিশ ব্যবস্থাকে গণতান্ত্রিক করা হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী হিসাবে গণতান্ত্রিক পুলিশ গড়তে সরকারসহ সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অনেক ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পরও গত ৪০ বছরে আমাদের পথচলা মসৃণ হয়নি। ১৯৭৫ এর আগস্ট ট্রাজেডি, চার নেতা হত্যাকাণ্ড, সামরিক শাসনসহ নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের এগুতে হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ সঙ্গীত পরিবেশন করে। পুলিশের নারী ও পুরুষ সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানে রাজারবাগ-৭১ নামে একটি নাটক পরিবেশনের কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। ১৯৭১ সালের ২৬ মার্চ ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট শুরুর পর রাজারবাগের বাঙালি পুলিশ বাহিনীর প্রথম সশস্ত্র প্রতিরোধের কাহিনী নিয়ে নাটকটি পরিকল্পনা করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২০৬ ঘ.