২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে শিশু বলাৎকারের শিকার

রাজধানীর সবুজবাগে চার বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগে চার বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সবুজবাগের একটি বাসায় পারভেজ নামের এক ব্যক্তি এ ঘটনা ঘটায়। পুলিশ তাকে আটক করেছে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সীমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারভেজ বিস্কুট দিয়ে লোভ দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নেয়। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ও পারভেজকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। সীমা আক্তার জানান, শিশুটির মা একজন দিনশ্রমিক। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৫৪ ঘ.