হবিগঞ্জ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একজন খুন হয়েছে।
শনিবার বিকালে মুরাদপুর এলাকায় এ ঘটনায় নিহত দেওয়ান খাঁ ওই গ্রামেরই বাসিন্দা।
এ ঘটনায় সাঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
বানিয়াচং থানার ওসি জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরাদপুর বাজারের পাশে একটি জমি নিয়ে দেওয়ান খাঁর সঙ্গে ঝাংগু মিয়ার পরিবারের বিরোধ ছিলো।
বিকাল ৩টার দিকে উপজেলা ভূমি অফিসের লোকজন জমি মেপে সীমানা নির্ধারণ করতে গেলে দেওয়ানের সঙ্গে ঝাংগু ও তার ভাইদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ঝাংগু একটি কিরিচ দিয়ে দেওয়ানের পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24