পটুয়াখালী, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৫টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়ন থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বাউফল থানার ওসি মো. ইসহাক আলী সাংবাদিকদের জানান, ইউনিয়নের অতুল চন্দ্র পাল ও বরুন দাসের বাড়ির মাঝখানের একটি বাগান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি। এ ব্যাপারে কেউ আটক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৯ ঘ.
bdnews24