২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ভ্যান ও শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

মাদারীপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ভ্যান ও শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। শনিবার বরিশাল-ফরিদপুর মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রাজৈর থানার ওসি মো.মশিউর রহমান জানান, নিহত নুরুল ইসলাম (৫০) উপজেলার রাসদাসদী গ্রামের জাকির হোসেনের ছেলে। আহত নছিমনের পাঁচ যাত্রীকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫০৮ ঘ.