ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে স্বাধীনতার ৪০তম বার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ। জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
রাষ্ট্রীয়ভাবে দিনটিকে বরাবরের মতোই জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে।
৪০ বছর আগের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা।
২৫ শে মার্চের কালরাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে গণহত্যা চালায়, তাই নয় মাসের মরণপণ যুদ্ধে ঠেলে দেয় এ জনপদের মানুষকে।
১৯৭১ সালের ২৫ মার্চের রাতে ঢাকায় গণহত্যা চলাকালে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগেই জাতিকে স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়ে যান তিনি।
এর আগে ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন। পৃথক বিবৃতিতে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, গণতন্ত্রের বিকাশ ও প্রাতিষ্ঠানিকীকরণ ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
জাতীয় সংসদকে সব আলোচনা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করারও আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধী, সা
bdnews24