২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৯ থানার ওসি রদবদল

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের নয় থানার ওসিদের রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

বাগেরহাট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের নয় থানার ওসিদের রদবদল করা হয়েছে। শুক্রবার এই আদেশ দেওয়া হয় বলে পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে এই রদবদল করা হয়েছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বাগেরহাট সদর থানায় যোগ দিয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন। কচুয়ার ওসি আনম খায়রুল আনাম শরণখোলা, ফকিরহাটের মো. লিয়াকত হোসেন কচুয়া, রামপাপলের শাহিদুল ইসলাম ফকিরহাট, শরণখোলার মো. আজিজুল হক মংলা, মোরেলগঞ্জের মো. আব্দুল খালেক চিতলমারী, মোল্লাহাটের মাসুদ আলম মোরেলগঞ্জ, চিতলমারীর আব্দুর রশিদ রামপাল এবং মংলার নিখিল মণ্ডলকে মোল্লাহাট থানায় পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.