বরিশাল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালর জেলার আট থানার ওসিদের রদবদল করা হয়েছে।
অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই রদবদল করা হয় বলে পুলিশ প্রশাসন জানিয়েছে।
জেলার ৭৯টি ইউনিয়নে ২৯ ও ৩১ মার্চ এবং ৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
বরিশালের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) দেবদাস ভট্টাচার্য শুক্রবার সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই রদবদল করা হয়েছে।
শুক্রবারই তারা নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
বানারীপাড়ার ওসি মেজবাহ উদ্দিনকে গৌরনদী, গৌরনদীর নুরুল ইসলামকে উজিরপুর, হিজলার রফিকুল হোসেনকে বাবুগঞ্জ, বাবুগঞ্জের আবুল খায়েরকে হিজলা পাঠানো হয়েছে।
মুলাদীর আমিরুজ্জামানকে বানারীপাড়া, বাকেরগঞ্জের রবিউল ইসলামকে মুলাদীতে বদলী করা হয়।
মেহেন্দিগঞ্জের জুলফিকার মোহাম্মদ গাজ্জালীকে বাকেরগঞ্জ, উজিরপুরের সুকুমার রায়কে মেহেন্দিগঞ্জ পাঠানো হয়। বানারীপাড়ায় দেওয়া হয় মুলাদির আমিরুজ্জামানকে।
এদিকে আগৈলঝারা ও মহানগরের মোট পাঁচটি থানার ওসিদের বদলি করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪১ ঘ.
bdnews24