২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রকে পিটিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজধানীর পল্লবীতে দুবৃর্ত্তরা এক স্কুল ছাত্রকে পিটিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে দুবৃর্ত্তরা এক স্কুল ছাত্রকে পিটিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেছে তার পরিবার। শুক্রবার সকাল ১১টার দিকে পল্লবীর উত্তর কালসি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন (১৭) উত্তর কালসি আদর্শ বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র। সুমনের বাবা দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমনের মেজ ভাই সুজনকে বিদেশে পাঠানোর জন্য সুমনকে ৫০ হাজার টাকা দিয়ে তার মামা আজিজের কাছে পাঠানো হয়েছিল। সুমন ওই টাকা নিয়ে নবাবগঞ্জ যাওয়ার সময় উত্তর কালসি সিরামিক ফ্যাক্টরির সামনে ৭/৮ ছিনতাইকারী তাকে মারধর করে সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে দিদারুল আলম জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত সুমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ