ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে একটি ছাপাখানায় আগুন লেগে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
শুক্রবার ভোর পৌণে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দমকল বাহিনী জানিয়েছে।
দমকলের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএসটি প্রোসেসিং অ্যান্ড প্রিন্টিং প্রেসে আগুন লেগে বইপত্র, আসবাব ও একটি মেশিন পুড়ে গেছে।
তবে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৬৩২ ঘ.
bdnews24