গোপালগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ আগুন লাগে। এতে দুটি গরু দগ্ধ হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের রহম সরদারের বসত ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তার ভাই আহম সরদারের বসতঘর ও গোয়ালঘরে আগুন ধরে যায়।
স্থানীয় লোকজন ১ঘণ্টা চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
গোহালা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদৎ হোসেন লিটন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬১০ ঘ.
bdnews24