ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে র্যাব জানায়।
আহতরা হলেন আশিক (১৮) ও সানি (২০)। তারা ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারী বলে জানায় র্যাব। তাদের কাছ থেকে দুটি ছোরা ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩ এর উপপরিচালক সৈয়দ রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাবের একটি টহল দলের সঙ্গে কমলাপুর ষ্টেডিয়ামের সামনের রাস্তায় গোলাগুলিতে তারা আহত হয়। আশিকের ডান পায়ে ও সানির বাম পায়ে গুলি লাগে।
তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাকিবুল হাসান জানান, এই দুজন কয়েক মাস আগে ছিনতাই করার সময় র্যাবের হাতে ধরা পড়ে। জামিনে বের হয়ে তারা আবার ছিনতাই কাজে জড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/কেএমএস/১০৫০ ঘ.
bdnews24