ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির জন্য তৈরি বিশেষ গ্যালারিতে বসে বৃহস্পতিবার কিছুক্ষণ সংসদ কার্যক্রম প্রত্যক্ষ করেছেন এ বি এম খায়রুল হক।
এই প্রথমবারের মতো দেশের প্রধান বিচারপতির জন্য সংসদ ভবনের ৬ষ্ঠ লেভেলে গ্যালারি স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রধান বিচারপতি সংসদের স্পিকার আবদুল হামিদেরর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা জাতীয় সংসদ ও বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার বিষয়ে মত বিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩৫৭ ঘ.
bdnews24