ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটান-বাংলাদেশ সরাসরি সংযোগ নিয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী।
প্রেসিডেন্ট জিগমে খেসার নামগিল ওয়াংচুকের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, চারটি দেশের ভৌগলিক অবস্থানের কারণে সবাই মিলে একসঙ্গে কাজ না করলে সমস্যা হবে।
দেশ চারটি হলো বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল।
অর্থমন্ত্রী বলেন, ভুটান ইতিমধ্যে ভারতের মধ্য দিয়ে মালামাল পাঠানোর অনুমতি পেয়েছে।
"ভারতের ভেতর দিয়ে ভুটান-বাংলাদেশ সংযোগ সড়কের অবস্থা খুবই খারাপ। এগুলো সংস্কার করতে হবে।"
বাংলাদেশের বন্দর, ব্যবহার, জলবিদ্যুৎ, যোগাযোগ ও বাণিজ্য বিষয়ে ভুটানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০১৭ ঘ.
bdnews24