বরিশাল, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় দেড় কেজি ওজনের পিতলের রাধা মূর্তি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মাহিলারা গ্রাম থেকে এই মূর্তি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গৌরনদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তপন কুমার বসু সাংবাদিকদের জানান, মাহিলারা গ্রামের কাঞ্চন মিয়ার বাড়ির একটি পুরাতন ঘরের ভিটির মাটি কাটার সময় শ্রমিকরা মূর্তিটির সন্ধান পায়।
গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম জানান, মূর্তিটি থানায় নিয়ে আসা হচ্ছে। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০৬ ঘ.
bdnews24