কুষ্টিয়া, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মীরপুর উপজেলায় ট্রাকচাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহেব নগর সাত মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়কটি অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহত মৌ (৭) সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
মিরপুর থানার ওসি শেখ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় মৌ ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৮ ঘ.
bdnews24