২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুখালীতে উত্ত্যক্তকারীর এক বছর কারাদণ্ড

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফরিদপুরের মধুখালী উপজেলায় চিনিকলের এক কর্মকর্তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ফরিদপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফরিদপুরের মধুখালী উপজেলায় চিনিকলের এক কর্মকর্তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত গৌতম কুমার মণ্ডল (৩২) ফরিদপুর চিনিকলের কৃষি বিভাগের সহ-ব্যবস্থাপক (বীজ) হিসেবে কর্মরত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ইউএনও মোস্তফা কামাল জানান, গৌতম কুমার উপজেলার গাড়াখোলা এলাকার এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৫৯ ঘ.